আজ সরকারি অফিস খোলা
Government offices are open today
আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সে অনুযায়ী শনিবার খোলা রয়েছে অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান।
গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন ছয় দিন। সাপ্তাহিক ছুটির আগে ১১ এবং ১২ জুন ছুটি ঘোষণা করে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস খোলা রাখা হবে। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন ছুটি দেওয়া হয়েছে।
ব্যাংক ও প্রাইভেট কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।