টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ

Legal notice
অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন
টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ
সংগৃহীত ছবি

অনলাইন ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, অনলাইন ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকের বিনোদনমূলক টকশোতে অভিনেতা/অভিনেত্রীদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব অনুষ্ঠানে তমা রশিদ আকারে-ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে উক্ত ইন্টারভিউসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবার এবং সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। এসব অশ্লীল কন্টেন্ট/ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক, পারিবারিক, ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যার সুদূরপ্রসারী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।’