এবার নিজের মতো বাঁচতে চাই

want to live
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন
এবার নিজের মতো বাঁচতে চাই
.....সংগৃহীত ছবি

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন ওপার বাংলার অভিনেত্রী চিরঞ্জিত চক্রবর্তী। সম্প্রতি এক জনসংযোগ কর্মসূচিতে যাওয়ার পর বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।’ 

চিরঞ্জিত চক্রবর্তীর কথায়, ‘১৫ বছর এখানে (বারাসতে) আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে। সে কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার। এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের।’ বিষয়টি মমতা ব্যানার্জির কাছে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

কান উৎসবে ছেঁড়া পোশাক নিয়ে হাসাহাসি, জবাব নেই উর্বশীর

‘তাণ্ডব’ এর টিজার দেখে যা বললেন আফরান নিশো

নিজেকে আড়াল করতে চান পরীমণি!

‘মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি। উনি বলেছেন এখনও এক বছর বাকি আছে। মুখ্যমন্ত্রীর কী সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র উনিই জানেন। এবার উনি যদি আমাকে বলেন থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন আছে, তাহলে আমি ভাবব।’ 

তার কথায়, ‘যারা রাজনীতিতে আগ্রহী, যারা রাজনীতি করতে চান, যাদের এটা কাজ, তাদেরই করা উচিত। প্রথম থেকে এই কথাটা বলে আসছি। আমি রাজনীতিতে আগ্রহী নই। আমার কাজ সিনেমা করা।’