রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৫

5 arrested on other charges, including 1 in special operation in Rajshahi
নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০২৫ ০৪:৩২ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০২৫ ০৪:৩২ অপরাহ্ন
রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৫
রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৫

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন এবং মাদক মামলায় ২ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: ইফতেকার আহমেদ রাজ (১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর গ্রামের মো: ওবাইদুর হকের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফরেস্ট কলোনীর বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।