অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া টুইঙ্কলের ব্যঙ্গ

Twinkle's sarcasm
অনলাইন ডেস্ক ২১ মে ২০২৫ ০৬:২১ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২১ মে ২০২৫ ০৬:২১ অপরাহ্ন
অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া টুইঙ্কলের ব্যঙ্গ
সংগৃহীত ছবি

শোনা যাচ্ছে, ‘অপারেশন সিঁদুর’ সিনেমা নিয়ে বলিউডের অন্দরে নাকি চলছে দড়ি টানাটানি! আর সেই ঝামেলা বেঁধেছে অভিনেতা অক্ষয় কুমার এবং ভিকি কৌশলের মধ্যে। আর তাদের অনুরাগী-নেটিজেনদের মাঝে চলা এই আলোচনা নিয়ে ব্যঙ্গ করলেন অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কল খান্না। 

বরবারই স্পষ্টবাদী টুইঙ্কল। কিছু লেখার সময় তার রসবোধের জুড়ি মেলাও ভার! তাই তো অক্ষয় ও ভিকির ঝগড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুইঙ্কল।   

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর কয়েকদিন আগেই পাওয়া নাম রেজিস্ট্রেশনের হিড়িক দেখে। যদিও যুদ্ধের আবহে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আসলে তা বিতর্ক হয়ে দাঁড়ায়।

সামাজিক মাধ্যমে টুইঙ্কল ব্যাঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি-মিথ্যে খুঁজে বের করা খুব কঠিন। আমি যখন জানতে পারি অক্ষয় নাকি এই সিনেমাটির জন্য ভিকির সঙ্গে রীতিমতো ঝগড়া করেছে, তখন এক মুহূর্ত অপেক্ষা না করে আমি ওকে ফোন করি। বলি, তুমি নাকি অপারেশন সিঁদুর ছবিটা নিয়ে ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া বাধিয়েছ? ও কোনোরকমে দম ফেলে আমাকে বলে- ‘আরে এসব ভুয়া খবর। আমার পা পুড়েছে, রাখো। পরে ফোন করছি।’ আমি ভাবলাম ফোন রাখার জন্য অন্য কোনো অজুহাতও দিতে পারত।’ 

এরপরই টুইঙ্কলের সংযোজন, ‘অক্ষয় বাড়ি ফিরতেই দেখলাম, ওর পায়ে সত্যিই একটা দৃশ্যের শুটিং করার সময়ে আগুন লেগেছিল। আসলে এত ভুয়া তথ্য চারদিকে কোনটা বিশ্বাস করব না করব না, বুঝে পাই না।’

তবে ‘অপারেশন সিঁদুর’ ছবি নিয়ে অক্ষয় বনাম ভিকি কৌশলের দ্বন্দ্ব যে  খবর, সেটা ব্যাঙ্গাত্মকভাবেই নিজস্ব স্টাইলে জানিয়ে দিলেন লেখিকা টুইঙ্কল খান্না।