পদত্যাগের গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

Dr. Muhammad Yunus and Nahid Islam
অনলাইন ডেস্ক : ২২ মে ২০২৫ ০৯:০৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২২ মে ২০২৫ ০৯:০৭ অপরাহ্ন
পদত্যাগের গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।.....সংগৃহীত ছবি

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। যা নিয়ে অনেকই অনেক কথা লিখছেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম।

সূত্রটি বলছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সে সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।