উপদেষ্টা আদিলুর রহমান

খুলনায় শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন

Adilur Rahman Khan
অনলাইন ডেস্ক : ২৩ মে ২০২৫ ০৬:৩৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৩ মে ২০২৫ ০৬:৩৪ অপরাহ্ন
খুলনায় শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন
অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। .....সংগৃহীত ছবি

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার রূপনগরে পুলিশের গুলিতে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (২৩ মে) খুলনার বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা নগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন উপস্থিত ছিলেন।