ভিটামিন ডি কেন প্রয়োজন

Vitamin D
অনলাইন ডেস্ক : ২৪ মে ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক : ২৪ মে ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
ভিটামিন ডি কেন প্রয়োজন
.......সংগৃহীত ছবি

আমরা জানি, সুস্থ হাড় ও দাঁতের জন্য ভিটামিন ডি প্রয়োজন। এ ছাড়াও বিভিন্ন জীবাণু থেকে রক্ষা পেতেও সাহায্য করে ভিটামিন ডি।

খাবারের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে সূর্যের আলো থেকেই আমরা ভিটামিন ডি পেয়ে থাকি।  

ভিটামিন ডি কেন আমাদের প্রয়োজন

   শিশুর বিকাশ ও বৃদ্ধিতে কাজ করে 

   বয়স্কদের হাড় জনিত ক্ষয়রোগ থেকে রক্ষা করে 

   ক্যালশিয়ামের শোষণ ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে

   ঠান্ডা লাগা, সর্দিকাশি ভালো হয়

   তীব্র রোদে মাত্র কয়েক মিনিটেই দুর্বল হয়ে সংক্রামক জীবাণু।

শরীরে ভিটামিন ডি’র অভাব দেখা দিলে

  রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

  কোথাও কেটে গেলে ঘা শুকাতে বেশি সময় লাগে

  স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়ে 

  দাঁত ও হাড়ের ক্ষয়।

 ভিটামিন ডি বাড়ানোর উপায়

  সানস্ক্রিন না মেখেই দিনে ১০-১৫মিনিট রোদে কাটান 

  ড্রাইভ করার সময় গাড়ির জানলা খোলা রাখুন যাতে রোদ এসে লাগে 

  চা-কফির মগ হাতে নিয়ে বারান্দায় চলে যান যেখানে রোদ আসে। এ ছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ গরুর দুধ, মাশরুম, ডিম, পালং শাক, টকদই ও কমলা রাখুন প্রতিদিনের   খাবারের তালিকায়।

চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ডি’র ওষুধ খাওয়া যাবে না।