রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯

19 arrested on other charges
অনলাইন ডেস্ক : ২৪ মে ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ২৪ মে ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন
রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯
.......সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৪ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোস্তফা গোলাম (৪০), মো: সেলিম পারভেজ (৪৫) ও সাব্বির হোসেন ওরফে মো: সাব্বির আহমেদ (২৯)। মোস্তফা গোলাম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে, সেলিম একই থানার মহলদারপাড়ার আব্দুল মমিনের ছেলে এবং সাব্বির কর্ণহার থানার বিলনেপালপাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।