কীভাবে মৃত্যু হলো মুকুল দেবের, মুখ খুললেন ভাই রাহুল দেব

Rahul Dev
অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন
কীভাবে মৃত্যু হলো মুকুল দেবের, মুখ খুললেন ভাই রাহুল দেব
সংগৃহীত ছবি

মুকুল দেবের অকাল প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি। 

এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে রাহুল জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।’ 

রাহুল আরও লিখেছেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রাশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় ভাইয়ের শেষকৃত্যে যোগ দিন।’