পবায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এঅচ সার্টিফিকেট প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আমিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ। অনুষ্ঠানে কৃষক-কৃষাণী ও অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এমএ মান্নান।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রায়হান উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এরসাদ আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন দেওয়ান, রবিউল ইসলাম সহ কৃষক-কৃষানী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এসময় কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করণ, আধুনিক উচ্চ ফলনশীল ধান উৎপাদন, ফসলের বহুমুখীকরণ, খাদ্যের গুণগতমান বৃদ্ধি, টেকসই পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণ এবং সরবরাহ নিশ্চিতকরণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, প্রান্তিক কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা এবং কৃষি উদ্যোক্তা তৈরিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।