নজরুল পরিষদের আয়োজনে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন
সাম্য, প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজশাহী নজরুল পরিষদের আয়োজনে গান, কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫-মে (রবিবার) বিকেল ৫ টায় রাজশাহী শাহমখদুম কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন কবি মোস্তাক রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখারুল আলম আলম মাসউদ, প্রফেসর ড. মোঃ কাজী মোস্তাফিজুর রহমান, কবি-লেখক-গবেষক ডা. নাজিম ওয়াদুদ, গবেষক মাহবুব সিদ্দিকী, প্রফেসর ড. গোলাম সারওয়ার সুজন, কবি আশরাফুজ্জামান জুয়েল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের চেতনা প্রয়োজন। দেশপ্রেম জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিকল্প নেই। কবি একাধারে বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি। নারীর প্রতি অবাধ সন্মান প্রদর্শনকারী কবি। ধর্মীয় চেতনা জাগ্রত করার কবি। তিনি অন্ধকার হতে মুক্তির পথ দেখিয়েছেন তিনি ছিলেন দৃষ্টবাদ কবি।
তারা আরো বলেন, প্রবীণ চেতনা সৃষ্টি করতে কবি কাজী নজরুল ইসলামের অবদান কম নয়। জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পেছনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা বিশাল ভূমিকা পালন করেছে।
বক্তব্য শেষে নজরুল সংগীত এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।