"মাদকবিরোধী অভিযানে "

নিষিদ্ধ ৯০০ পিস বুফারপেইন এ্যাম্পল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৮)আটক

(28) Arrest
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ২৬ মে ২০২৫ ০৩:০১ অপরাহ্ন আইন-আদালত
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ২৬ মে ২০২৫ ০৩:০১ অপরাহ্ন
নিষিদ্ধ ৯০০ পিস বুফারপেইন এ্যাম্পল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৮)আটক
নিষিদ্ধ ৯০০ পিস বুফারপেইন এ্যাম্পল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৮)আটক

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৮) কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টায় বদলগাছীর চারমাথা মোড়ের নওগাঁ বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।

আটককৃত রবিউল ইসলাম(২৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এসআই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী

অভিযান পরিচালনা করে। এ সময় জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে তল্লাশি করে সোর্সের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করে কালো পলেথিনে মোড়ানো অবস্থায় ৯০০পিস আমদান নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পল উদ্ধার করে।

এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে জয়পুরহাট থেকে নওগাঁ গামী বাসে তল্লাশি চালিয়ে কালো পলেথিনে কলমীশাকের নিচ থেকে ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।