নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮

8 arrested in special operation
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৫ ০২:৫১ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৫ ০২:৫১ অপরাহ্ন
নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮
...সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন ও মাদক মামলায় ৩ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: আরিফ রায়হান হৃদয় (৩০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ঘোষপাড়ার মো: রজব আলীর ছেলে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।