ডা. জুবাইদা

মায়ের গড়া “সুরভি” পরিদর্শন করলেন

Dr. Zubayda
অনলাইন ডেস্ক : ২৭ মে ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৭ মে ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন
মায়ের গড়া “সুরভি” পরিদর্শন করলেন
মায়ের গড়া “সুরভি” পরিদর্শন করলেন ডা. জুবাইদা

সেবামূলক প্রতিষ্ঠান “সুরভি” পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তিনি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে যান।

ডা. জোবাইদা এ সময় শিশুদের হাতে খাবার তুলে দেন। সুরভির পক্ষ থেকে তাঁকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। গত ৪৬ বছর ধরে প্রায় ২৮ লাখ শিশুকে স্বাক্ষরতা দিয়েছে ‘সুরভি’।