এসআই পরেশ হত্যা মামলার আসামী 'নাছির' অস্ত্রসহ গ্রেফতার
SI Paresh murder case accused
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের এসআই পরেশ কুমার কারবারি হত্যা মামলার আসামী নাছির অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।
সোমবার দিবাগত রাতে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হক ও ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার হোয়ানকের কাঁঠালতলী গ্রামে অভিযান চালিয়ে গোলাম কুদ্দুছের পুত্র নাছির উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে, বাড়ি থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে ওসি মঞ্জুর বলেন, এসআই পরেশ কুমার কারবারি হত্যা মামলার আসামী নাছিরের বিরুদ্ধে ৫টি মামলার রয়েছে। গ্রেফতারকৃত নাছিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।