ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

dengue
অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৫ ০৮:০৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৫ ০৮:০৩ অপরাহ্ন
ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি
.......সংগৃহীত ছবি

অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মুম্বাইয়ের ‘ওজি’ নামের নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নায়ক। তখনই অসুস্থ বোধ করতে থাকেন ইমরান; জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে।

রক্ত পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গু আক্রান্ত অভিনেতা। তাই এই মুহূর্তে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চিকিৎসা চলছে অভিনেতার। তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 

ইমরান হাশমির বাজে অভিজ্ঞতা যখন নায়িকার মুখের দুর্গন্ধ

এক সূত্র জানিয়েছে, ‘ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তারপরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।’

উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। এই ছবি সারা বিশ্বে মুক্তি পাবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে। এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, হিন্দি ছবি খুব একটা ঝুঁকি নিতে পারছে না। কোনও প্রযোজকই পরীক্ষামূলক কাজ করতে রাজি নন।