সাংবাদিক কামাল উদ্দীনের মায়ের ইন্তেকাল
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার বাসিন্দা আলতাফুন্নেসা(১০০)বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত সাড়ে ১১ টা দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি স্থানীয় দৈনিক 'চাঁপাই চিত্র' পত্রিকার সম্পাদক কামাল উদ্দীনে মা। বুধবার বিকেল সোয়া চারটায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।