পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Panjeri Publications Jobs
অনলাইন ডেস্ক: ২৫ জানুয়ারি ২০২৪ ০৩:১২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ২৫ জানুয়ারি ২০২৪ ০৩:১২ পূর্বাহ্ন
পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং বিভাগ কপিরাইটার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেড

পদের নাম: কপিরাইটার 

বিভাগ: ডিজিটাল মার্কেটিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, বাংলা, ইংরেজি, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কপিরাইটার বা সংশ্লিষ্ট ভূমিকা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন বিষয়বস্তু কৌশল এবং তৈরির জ্ঞান। শক্তিশালী গবেষণা দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: প্রয়োজন নেই 

কর্মস্থল: ঢাকা (শান্তিনগর)

বেতন: আকর্ষণীয় 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪