রিজার্ভ-রেমিট্যান্সে বড় সুখবর

Big good news on reserves and remittances
অনলাইন ডেস্ক : ২৯ জুন ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৯ জুন ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
রিজার্ভ-রেমিট্যান্সে বড় সুখবর
----------সংগৃহীত ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছাড়িয়েছিল ২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ২২৪ কোটি ৫৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৭৩০ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে, দেশের  রেমিট্যান্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে ৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জুনের ২৮ দিনে ২.৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৩৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি অর্থবছরে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২৮ জুন পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ২৩.৭৫ বিলিয়ন ডলার ছিল। সে অনুযায়ী, রেমিট্যান্স ২৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।