“ইচ্ছা থেকে শুরু স্বেচ্ছাসেবী সংস্থা” এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ -এর ১৪০০ শহীদকে শ্রদ্ধা জানাতে ১৪০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে "Campus Ambassador" নিয়োগ বিষয়ে।
জাতিসংঘের (HCHR) তথ্যমতে, জুলাই মাসের গণঅভ্যুত্থানে দেশের শহীদের সংখ্যা প্রায় ১৪০০ জন। তাদের স্মরণে এবং শ্রদ্ধা নিবেদনে আমাদের সংগঠন “ইচ্ছা থেকে শুরু স্বেচ্ছাসেবী সংস্থা” এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।
এই উদ্যোগের আওতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও খোলা জায়গায় মোট ১৪০০টি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪০-৫০টি করে গাছ বরাদ্দ থাকবে।
কর্মসূচির সময়সীমা:
১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত
এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি স্কুল-কলেজ থেকে ২-৩ জন করে "Campus Ambassador" নির্বাচন করব।
Campus Ambassador-দের দায়িত্বসমূহ:
নিজ প্রতিষ্ঠান প্রধান (প্রিন্সিপাল/হেড টিচার) এর সঙ্গে যোগাযোগ করে উদ্যোগটি পৌঁছে দেওয়া
নির্ধারিত দিনে গাছ লাগানোর সময় নিজে উপস্থিত থাকা
প্রয়োজনে ৫-৬ জন সহপাঠীকেও অংশগ্রহণে উৎসাহিত করা
অংশগ্রহণকারী প্রত্যেক Campus Ambassador-কে “ইচ্ছা থেকে শুরু স্বেচ্ছাসেবী সংস্থা” এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
যারা নিম্নলিখিত লিস্টের শিক্ষা প্রতিষ্ঠান হতে "Campus Ambassador" হয়ে সেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হতে ইচ্ছুক তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
আসুন, শহীদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ও পরিবেশ রক্ষায় সকলে একসঙ্গে এগিয়ে আসি।