পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Death of SSC examinee
অনলাইন ডেস্ক : ১৯ জুলাই ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৯ জুলাই ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন
পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজশাহী নগরীতে পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।......সংগৃহীত ছবি

রাজশাহী নগরীতে পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁর পশ্চিম পাশে পুলিশ অফিসার ম্যাচের উত্তর পাশে বড় পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থী হলো মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার ইসাহাক আলিপুত্র শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭)। সে শিরোইল স্কুল থেকে আগামীতে এসএসসির পরীক্ষার্থী দিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তিনজন বন্ধুর সাথে শাহিরয়ার গোসল করতে নামে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের সামনের পুকুরে। কিন্তু সে ডুবে যায়। সে সাঁতার জানতো না। তার আরেক বন্ধুও ডুবে যেতে লাগে। তবে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তার নাম রোহান আলী। কিন্তু শাহরিয়ার ডুবে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শাহরিয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। তবে জরুরী বিভাগেকে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।