রাজশাহীর পবায় আদিবাসীদের উপর দৃর্বৃত্ত্যদের হামলা ,আহত ৫
রাজশাহীর পবায় বর্বরোচিত হামলার স্বীকার হয়েছে আদিবাসীরা এই ঘটনায় ৫ আদিবাসী আহত হয়েছে। আহতরা হচ্ছেন মালতী মার্ডি , গ্রাম প্রধান শ্যামল সরেনের শ্যালক রিপন হেমরম ,রিপনের মা সুমিতা কিস্কু ও বোন রঙ্গিলা হেমরম। ৩০জুলাই বুধবার সকাল দশটায় পবা থানার নওহাটা পৌরসভার বাঘসারা পুল (আদিবাসী) গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বাবলু,খাজা,বাবলুর স্ত্রীসহ চারজন অতর্কিত হামলা করে আদিবাসী নারী মালতী মার্ডিকে গুরতর জখম করে। এই সময় স্থানীয়রা মার্ডিকে উদ্ধার করে দারুশা হাসপাতালে ভর্তি করে।
আদিবাসীরা জানায় , দুপুর আনুমানিক সময় দুইটায় বাবলু ও খাজা দলবল নিয়ে অতর্কিত হামলা করে, গ্রাম প্রধান শ্যামল সরেনের শ্যালক রিপন হেমরম,রিপনের মা ও বোন রঙ্গিলাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে ও বাড়িঘর ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । পুলিশ সেখান থেকে চলে গেলে হামলাকারীরা আবারও দেশিয় অস্ত্র হাতে মহড়া দেন এবং তারা বলেন তোদের বাড়িঘর ভাংচুর করেছি আরো করবো , প্রয়োজনে এ গ্রাম থেকে সকল আদিবাসীদের উচ্ছেদ ও প্রাণনাসের হুমকি দেন । এর পর থেকে ঐ গ্রামে বসবাসকারী আদীবাসীরা নিরাপত্তা হীনতায় ভুগছে ।
ভুক্তভোগীরা জানায়, হামলাকারীরা আদিবাসীদের উচ্ছেদ করার হুমকি দেয়,জায়গা ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেয়ায় প্রাণ ভয়ে জীবন বাঁচাতে আদিবাসীরা নৃগ্রিহীত অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে।তাদের প্রতি এই অমানবিক নির্যাতনের জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে বিচার চেয়েছেন আদিবাসীরা।