পবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

National and International Youth Day
নিজস্ব প্রতিবেদক: ১২ আগস্ট ২০২৫ ০৭:১০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১২ আগস্ট ২০২৫ ০৭:১০ অপরাহ্ন
পবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত
রাজশাহীর পবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে যুবদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিনি হলরুমে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম.এন জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র পরিচালক ইউসুফ আলী চৌধুরী, দুঃস্থ মহিলা কল্যান সমিতির পরিচালক রহিমা বেগম, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, খান ফাউন্ডেশন, দি হাঙ্গার প্রজেক্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।