সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও সম্পাদক সম্মেলন অনুষ্ঠিত

CNPI Voluntary Organization Member and Secretary Conference
সৈয়দ মাহামুদ শাওন ,চাঁপাইনবাবগঞ্জ ২৫ আগস্ট ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন সারা বাংলা
সৈয়দ মাহামুদ শাওন ,চাঁপাইনবাবগঞ্জ ২৫ আগস্ট ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন
সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও সম্পাদক সম্মেলন অনুষ্ঠিত
সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও সম্পাদক সম্মেলন অনুষ্ঠিত

 সু-শিক্ষার পাশাপাশি মানব সেবায় এগিয়ে আছি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট (সি.এন.পি.আই) স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে “সদস্য ও সম্পাদক সম্মেলন-” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ইনস্টিটিউটের অডিটোরিয়াম হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাহাদ আকিদ রেহমান,চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ,চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল) আফিদা রহমান, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক/রসায়ন) দুর্গা চরন রয়, চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ফুড) ড. আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের এডভোকেট এম. মাহবুব আলম (জুয়েল),ইনস্ট্রাক্টর (নন-টেক/রসায়ন) ও গ্রুপ সম্পাদক (রোভার স্কাউট গ্রুপ) শহিদুল ইসলাম,ইনস্ট্রাক্টর (নন-টেক/হিসাব বিজ্ঞান) ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ মমতা হাসপাতালের ম্যানেজার ও পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালোমনাই অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল জাব্বার,সিএনপিআই স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ হাসান,বক্তারা বলেন প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সমাজসেবায় অবদান রাখা প্রশংসনীয়। তারা সংগঠনের ধারাবাহিক মানবসেবা কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।