আর-রহমান বেকারি'তে অস্বাস্থ্যকর পরিবেশ

Cox's Bazar
কক্সবাজার জেলা প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫১ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫১ অপরাহ্ন
আর-রহমান বেকারি'তে অস্বাস্থ্যকর পরিবেশ

কক্সবাজারের চকরিয়া পোরসভার মগবাজার এলাকায় 'আর-রহমান বেকারি'তে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্রদব্য প্রস্তুত ও বিক্রয় করা হচ্ছে। অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

রোববার ১ সেপ্টেম্বর সকালে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া বেকারির মালিককে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

বিজয় বাংলা প্রতিদিনকে এসিল্যান্ড জানান, জনস্বার্থে এরুপ অভিযান চলমান থাকবে। সকল ব্যবসায়িদের মানসম্মত খাদ্যপন্য ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে।