শাহরুখ বনাম প্রভাস
বক্স অফিসে এ দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পারিশ্রমিকে শাহরুখকে টেক্কা দিয়েছেন প্রবাস। বলিপাড়া সূত্রে খবর, ‘ডাঙ্কি’ ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে ২৮ কোটি টাকা উপার্জন করেছেন বলিউড বাদশা। ‘সালার’ ছবিতে অভিনয় করে ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস
বছর শেষ। ডিসেম্বর মাসের অন্তিম পর্বে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান এবং প্রভাসের সিনেমা। ২১ ডিসেম্বর রাজকুমার হিরানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ডাঙ্কি’। এই ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান এবং তাপসী পন্নুকে। ‘ডাঙ্কি’ মুক্তির ঠিক একদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘সালার’। দক্ষিণী পরিচালক প্রশান্ত নীল এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। ‘সালার’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসনকে।
এই ছবিতে প্রভাসের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফিল্ম বিশেষজ্ঞদের অনুমান, বক্স অফিসে এ দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পারিশ্রমিকে শাহরুখকে টেক্কা দিয়েছেন প্রবাস। বলিপাড়া সূত্রে খবর, ‘ডাঙ্কি’ ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে ২৮ কোটি টাকা উপার্জন করেছেন বলিউড বাদশা। ‘সালার’ ছবিতে অভিনয় করে ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস। এদিকে বলিপাড়ার অধিকাংশের অনুমান, ‘সালার’ ছবি মুক্তির পর লভ্যাংশের প্রায় ১০ শতাংশ অতিরিক্ত পারিশ্রমিক হিসাবে পাওয়ারও সম্ভাবনা রয়েছে প্রভাসের। বলিপাড়া সূত্রে খবর, ‘সালার’ ছবিটি তৈরি করতে মোট খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। অন্যদিকে ‘ডাঙ্কি’ ছবিটি তৈরি করতে ৮৫ থেকে ১২০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে বলে বলিপাড়া সূত্রে খবর। ছবি দুটি মুক্তির পর বক্স অফিসে কে এগিয়ে থাকবে সেটাই এখন দেখার