কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর প্রশংসা

Tourist police at welfare meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ন
কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর প্রশংসা
কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এট প্রশংসা

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর নানা কাজের প্রশংসা করেছেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)। 

গতকাল ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ এর মাসিক কল্যাণ সভায় কক্সবাজার রিজিওনের আপেল মাহমুদের নেতৃত্বে অপরাধ বিরোধী কার্যক্রম, নিরাপত্তা ও সার্বিক অভিযান, পরিবেশ ও মানবতাবাদী সকল কার্যক্রম তুলে ধরেন। ভুয়সী  প্রশংসা করেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ প্রধান। 

আগামী দিনগুলিতে আরো কঠোরভাবে নিরাপত্তায় শক্তিশালী মনোবল নিয়ে কাজ করার জন্য কক্সবাজার রিজয়নকে অনুপ্রাণিতমূলক নির্দেশনা প্রদান করেন। 

সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, বিপিএম ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন, অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল ডিভিশন এবং বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম বিভাগ। 

এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন অফিসারবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগণ এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।