‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই

Artist Zubin Garg
অনলাইন ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৯ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৯ অপরাহ্ন
‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। .........সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে জুবিনকে হাসপাতালে নেওয়া হলয়, এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীর শোকাহত আমরা। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।’

জুবিন গার্গ ভারতের আসামি, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটির জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। প্রীতমের সংগীতায়োজনে ও সাঈদ কাদরির কথায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

সুত্র : হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস