নারীর ক্ষমতায়নে সক্ষমতা বৃদ্ধিতে সংহতি কর্মশালা অনুষ্ঠিত
নারীর ক্ষমতায়নে সক্ষমতা বৃদ্ধিতে সংহতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার যৌথ আয়োজনে বিভাগীয় পর্যায়ে ১৯ ও ২০ সেপ্টেম্বর, শুক্রবার ও শনিবার রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় কনসালটেন্ট ছিলেন বহ্নিশিখার পরিচালক সামিনা ইয়াসমিন ও সিয়তি সবুর এসোসিয়েট প্রফেসর ব্রাক ইউনিভার্সিটি ।বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ এই কর্মশালায় অংশ নেয়।কর্মশালার আলোচনায় উঠে আসে—স্থানীয় পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক ক্ষমতায়নে সমন্বয়ের অভাব ।
অভিযোগ দায়েরের ক্ষেত্রে সামাজিক বাঁধা, পুলিশি জটিলতা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং টেকসই অর্থায়নের অভাবের কথাও উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কে সমাজের নানা ধরনের সমস্যা চিহ্নিত করেন ও সমাধানের প্রক্রিয়া বিশ্লেষণ করেন। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ভূমিকা ‘র্যাপিড রেসপন্স টিম’ গঠন, কমিউনিটি নেটওয়ার্ক তৈরি, পুলিশ ও প্রশাসনের জন্য জেন্ডার সংবেদনশীলতা প্রশিক্ষণ এবং স্থানীয় সরকারের বাজেটে নারী অধিকার খাতের বরাদ্দ নিশ্চিত করা।
কর্মশালায় গ্রুপ ওয়ার্কে আইনের কার্যসক্ষমতা বৃদ্ধি , দায়িত্ববোধ, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় স্তরে কার্যকর উদ্যোগ গ্রহন,নারী পুরুষের সমন্বিত কাঠামো তৈরি, করে, সরকারি প্রতিষ্ঠানের সকল দপ্তরে নারীর অন্তর্ভুক্তিমূলক কাজ করার প্রক্রিয়া ও নিতি মালা নিশ্চিতের সুপারিশ উঠে আসে।দুই দিনের কর্মশালায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু,রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়,লিগেল এইড এর কর্মী রেখা সাহা উপস্থিত ছিলেন।কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার প্রজেক্ট কো- অর্ডিনেটর মেহেনাজ রহমান ও ফিন্যান্স কো- অর্ডিনেটর নুসরাত নাহার ইসি।