পহেলা ফাল্গুনে মুক্ত কারাগার
নির্মিত হয়েছে রহিমা আফরোজ মুন্নি পরিচালিত ‘মুক্ত কারাগার’ শিরোনামের একটি সিনেমা। আগামী পহেলা ফাল্গুনে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানান নির্মাতা। ‘মুক্ত কারাগার’ সিনেমাটি তৈরি হয়েছে নূর নামের এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে। নানা সামাজিক বাধা পেরিয়ে চরিত্রটি এক সময় তার স্বাধীন গন্তব্য খুঁজে পায়। নির্মাতা বলেন, ‘নূর চরিত্রটি মধ্যবিত্ত ধার্মিক পরিবার থেকে আসা। প্রেম ও বৈবাহিক সম্পর্কে সে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়। একটা পর্যায়ে সে সবকিছু থেকে বেরিয়ে আসে।
এ গল্পে স্বাধীনভাবে থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।’ নূর চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা মুন্নি নিজেই। অভিনয়ে আরও আছেন নাফিজ আহমেদ, তুহিন প্রমুখ। এদিকে এ সিনেমায় থাকছে প্রয়াত গীতিকবি রাজীব আশরাফের একটি গান। তার লেখা অপ্রকাশিত গান ‘আগাছার ফুল’ সিনেমায় চিত্রায়ণ করা হয়েছে। মুইজ মাহফুজের সুরে ‘আগাছার ফুল’ গানটিতে কণ্ঠ দেবেন আহমেদ হাসান সানি