ওয়েব সিরিজ ‘খালাস’
"redeemed"
রহস্যময় এক লোক শাহজালাল । পেশায় খালাসির কাজ করলেও জীবন যাপনে বেশ শৌখিন । কি এক অদৃশ্য শক্তি বলে কারণে অকারণে বন্দর এলাকার ক্ষমতাধরদের কাছ থেকে তার ডাক পড়ে । উপকূলের কোনো দৈব দুর্বিপাকে খুনখারাবির খবর আগাম তার কাছে চলে আসে । কিভাবে সে এই সব ঘটনা আঁচ করতে পারে তা এক রহস্য ! বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে রক্তক্ষয়ের খেলা চলছে, সেখানে এখন খালাসি শাহজালালের নাম প্রধান হয়ে উঠতে থাকে । জলে, স্থলে, ইলিশে, মানুষে এই তিন নদীর মোহনার রামরাজত্ব কায়েম করার লড়াইয়ের গল্প ‘খালাস’ । ‘খালাস’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম মিতুল । শাহজালাল চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, লুৎফর রহমান জর্জ। ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পাবে এটি ।