রানি মুখার্জি

এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই

Rani Mukherjee
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৯ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৯ অপরাহ্ন
এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই
সংগৃহীত ছবি

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে অবশেষে ধরা দিয়েছে কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। 

এই সম্মাননা হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, পুরস্কারটি উৎসর্গ করেন তার প্রয়াত বাবাকে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন রানি। 

এরপর ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রানি মুখার্জি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার ৩০ বছরের ক্যারিয়ারে এই সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি। আমার এই পুরস্কার আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সবসময় এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন।’

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরেছে। রানি মুখার্জি এই প্রসঙ্গে বলেন, ‘আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য। একজন মা হিসেবে এই ছবিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি দেখিয়েছে একজন মা তার সন্তানের ভালোর জন্য কতটা দূর যেতে পারে।’