চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন কার্ড পাওয়াকে কেন্দ্র করে , বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত-১
৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন কার্ড পাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের টিকরামপুর গ্রামে। স্থানীয়রা জানান মনিরুল ইসলাম সৌখিন নামে এক চায়ের দোকানদার চা বিক্রি করতেছে। হঠাৎ করে রাজনীতির কথা উঠে আসলে বিএনপির মনোনয়ন কার্ড বিতরণ হয়েছে এবং তার মধ্যে কয়েকটি কার্ড স্থগিত করা হয়েছে বলে টিভিতে প্রচার করা হয়েছে। এই কথাকে কেন্দ্র করে রাস্তার ওইপার থেকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মনোনয়ন কার্ড পাওয়া আমিনুল ইসলামের সমর্থক আবুল কাশেমের ছেলে আব্বাস আলী ও নাজমুল ইসলাম এসে চায়ের দোকানদার মনিরুল ইসলামকে বিভিন্ন গালাগালি করেন। এক পর্যায়ে মনিরুল ইসলামের ছেলে শাকিল আলী নিষেধ করলে তাকে মারধর শুরু করেন। চায়ের দোকানদার মনিরুল ইসলাম ধরতে গেলে তাকেও এলোপাথাড়ি মারধরের শিকার হন। এলাকার আরো লোকজন এসে ছুটায় এবং মনিরুল ইসলাম গুরুতর আহত হওয়ার কারণে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভুক্তভোগী চায়ের দোকানদার মনিরুল ইসলাম সূত্রে জানা যায় আমি দোকানদারি করছিলাম কথায় কথায় রাজনীতি আলাপ বিএনপি'র কার্ড বিতরণ সম্বন্ধে আমি বলি যে কার্ড ঘোষণা করলেও কয়েকটি মনোনয়ন কার্ড ঘোষণা করা হয়নি স্থগিত করা হয়েছে। সেটাকে কেন্দ্র করে মনোনয়ন কার্ড পাওয়া আমিনুল ইসলাম সমর্থক আব্বাস ও নাজমুল আমার দোকানে এসে বিভিন্ন খারাপ ভাষা ও আমাকে এবং আমার ছেলেকে মারধর করেন। বর্তমানে আমি মেডিকেলে চিকিৎসাধীন আছি । বিএনপির মনোনয়ন কার্ড পাওয়া আমিনুল ইসলাম এর সমর্থক আব্বাস আলী জানান চায়ের দোকানে বিএনপি'র কার্ড সমন্ধে আলোচনা হলে আমি জিজ্ঞেস করি তাতে কিছু কথা কাটাকাটি হয়। আমার ছোট ভাই নাজমুল দূর থেকে শুনতে পেয়ে না বুঝে চায়ের দোকানদার মনিরুলের ছেলেকে কয়েকটা চড় থাপ্পড় মারেন স্থানীয় লোকজন এসে উভয়কে সরিয়ে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরা জানান বর্তমান মনিরুল মেডিকেলে ভর্তি আছে শরীলে কিছু কাটা ও শারীরিক অসুবিধা হয়ে আছে তার চিকিৎসা চলমান রয়েছে।