সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

road accident
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ০১:৪৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ০১:৪৬ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী
সংগৃহীত ছবি

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. হাসান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী প্রিয়াংকা (১৯)।  

শনিবার (৮ নভেম্বর) রাতে মহাসড়কের ঝিকরগাছার মঠবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। আহত প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।