শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ৪ স্কুলশিক্ষার্থীর
4 school students died
মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— ফাতেমা (১৪), রাফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)।
ফাতেমা ও আফিয়া আপন বোন। এ ছাড়া আলিয়া তাদের চাচাতো বোন। মিম তাদের প্রতিবেশী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।