ভর্তুকি দিয়ে হলেও খাবারের মান ভালো করা হবে

The quality of food will be improved
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন সারাদেশ
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন
ভর্তুকি দিয়ে হলেও খাবারের মান ভালো করা হবে
......সংগৃহীত ছবি

ভর্তুকি দিয়ে হলেও ক্যাফেটেরিয়ার খাবারের মান ভালো করা হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শ‌ওকাত আলী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

উপাচার্য বলেন, খাবারের মান কীভাবে উন্নত করা যায় সেজন্য‌ই শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে আমি এসেছি। আমি শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি বাইরে অভিযোগ বক্স দেওয়া আছে, তারা যেন সেগুলো এখানে দেয় এবং অভিযোগের ভিত্তিতে যা পেলাম খাবারের মান মোটামুটি ঠিক আছে। তবে পরিমাণ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছি। 

তিনি বলেন, আমরা ক্যাফেটেরিয়া মালিকের সাথে কথা বলছি। আমাদের যারা দায়িত্বে আছে তারাও কথা বলবে, সব মিলিয়ে আমরা একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই। আশা করি শিক্ষার্থীদের সমস্যাগুলো আমরা সমাধান করব। পরিমাণ বাড়ানো এবং দাম সহনশীল করার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যদি ভর্তুকি দিয়েও করতে হয় তবুও আমরা এটা করব। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ার খাবারের নিম্নমান এবং চড়া দামের প্রতিবাদ করে অভিযোগ দিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।