বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা মামলার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Murder case against judge's son Tausif Rahman Sumon
নিজস্ব প্রতিবেদক : ১৫ নভেম্বর ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক : ১৫ নভেম্বর ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ন
বিচারকের  ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা মামলার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
সংগৃহীত ছবি

বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা মামলার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর।

রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন- শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হয়। আদালতের বিচারক মামুনুর রশিদ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।

এর আগে দুপুরে নিহত সুমনের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে কোর্টে তোলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গেল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতে বাবা আব্দুর রহমান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন লিমনের বিরুদ্ধে। এরআগে একইদিন সকলে নিহত সুমনের মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরে রামেক হাসপাতাল থেকে জামালপুরে দাফনের জন্য নিহত সুমনের মরদেহ নিয়ে যায় পরিবার।