জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালকের সফল অপারেশন
জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর একটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে।
তাঁর জন্য দেশে ও বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা দোয়া করেছেন ও খোঁজখবর নিয়েছেন, হুজুর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহ যেন সকলকেই জাযাকাল্লাহ খাইরান উত্তম প্রতিদান করেন বলে দোয়া করছেন।
পারিবারিক সুত্র জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩ নভেম্বর দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসক টিমের অপারেশন সফল হয়েছে। এখনও ডাক্তারদের অবজারভেশনে আছেন। শরীরের কন্ডিশনও ভালো আছে, আলহামদুলিল্লাহ।
বিশেষজ্ঞ চিকিৎসকগন জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। হুজুর জন্য দেশ-বিদেশের অসংখ্য মানুষ দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি রবিবার (২ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।