কক্সবাজারে দুইজনের মরদেহ উদ্ধার

The body was recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ নভেম্বর ২০২৫ ০৫:০৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ নভেম্বর ২০২৫ ০৫:০৪ অপরাহ্ন
কক্সবাজারে দুইজনের মরদেহ উদ্ধার
..........প্রতীকী ছবি

কক্সবাজারের পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একজন স্থানীয় ও অপরজন রোহিঙ্গা বলে পুলিশ জানিয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার সকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়নে ও রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উখিয়া থানা সূত্র জানায়, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কাটিরমাথা এলাকার মৃত তাতু বড়ুয়ার ছেলে জিশু বড়ুয়া নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

একইদিন রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা সৈয়দুল মেয়ে আসমা আক্তার গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে মনে হলেও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।