ঢাবিতে বছরব্যাপী তারুণ্যের উৎসব-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

Official inauguration of Youth Festival-2026
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৫ ০৫:৪৩ অপরাহ্ন সারাদেশ
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৫ ০৫:৪৩ অপরাহ্ন
ঢাবিতে বছরব্যাপী তারুণ্যের উৎসব-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন
....সংগৃহীত ছবি

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরব্যাপী তারুণ্যের উৎসব-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এই তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জাতীয় অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি হলো তারুণ্য। তারুণ্যের অবদানকে স্বীকৃতি দিতেই এ আয়োজন।

তিনি তরুণদের মধ্যে উদ্ভূত সম্ভাব্য বিভাজন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতি জাতীয় অগ্রগতির জন্য অনুকূল নয়; তবে সংকটকালে তরুণ সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে বারবার আশান্বিত করেছে।

উপাচার্য আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি, নেতৃত্বের গুণাবলির বিকাশ, সৃজনশীলতা ও সমাজের প্রতি অবদান নিশ্চিত করার কার্যক্রম সারা বছরব্যাপী ধারাবাহিকভাবে পরিচালনা করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সমাজের সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাই সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারুণ্যের উৎসব ২০২৬-এর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

অনুষ্ঠান পরবর্তী সংক্ষিপ্ত র‍্যালি, ক্লিন ক্যাম্পেইন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান (কোরাস, আবৃত্তি, নাটিকা) পরিবেশন করা হয়।