মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

Sylhet-Sunamganj highway blocked
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৫ ০৭:০৮ অপরাহ্ন সারাদেশ
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৫ ০৭:০৮ অপরাহ্ন
মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
..সংগৃহীত ছবি

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সমর্থকরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ৫ আসনের ছাতক গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান নিয়ে হাজার হাজার নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষুব্ধরা জানান, মিজান আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা, এই আসনে তারা মিজানুর রহমান মিজানকেই প্রার্থী হিসেবে চান। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক-দোয়ারার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।

এ সময় সিলেটের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। একমাত্র সড়কটি বন্ধ থাকায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান আবারও ছাতক-দোয়ারার মানুষের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

উল্লেখ্য, বিক্ষোভ মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।