ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Training for BRAC volunteers and traffic support groups
ছোটন সরদার ১৭ নভেম্বর ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৭ নভেম্বর ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন
ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

 ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, ১৭ নভেম্বর সোমবার ব্র্যাক রোড সেফটি শিখা প্রকল্পের উদ্দ্যোগে গন পরিবহন ও পাবলিক স্পেসে যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার ও ট্রাফিক সহায়তাকারীদের নিয়ে রাজশাহী রানীবাজার এস,কে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে  এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ট্রাফিক ইন্চার্জ আবুহেনা মোস্তফা নোমান। এ সময় উপস্থিত ছিলেন বি আর টি এ  রাজশাহীর সহকারী পরিচালক জনাব ফইসাল হাসান, জেন্ডার জাস্টিস ডাইভারসিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক অপুর্ব সাহা। কর্মশালার প্রধান লক্ষ ছিল গন পরিবহন ও জনসমাগমস্থলে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানী প্রতিরোধ ও মোকাবিলার জন্য স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা ।

যাতে নারীবান্ধব গন পরিবহন নিশ্চিত হয়। উক্ত প্রশিক্ষনে ট্রাফিক সহায়তাকারী ও ব্র্যাক কমিউনিটি সেচ্ছাসেবকসহ ৩২  জন অংশগ্রহন করেন। শিখা প্রকল্পটি আগামী ৪ বছরব্যদী ফেব্রুয়ারী ২০২৫ থেকে জানুয়ারী ২০২৯ ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, বরিশাল, নারায়নগঞ্জ ও গাজীপুর এই ৬টি জেলায় বাস্তবায়িত  হচ্ছে।  ব্র্যাক, ইপসা এবং ব্লাষ্ট এর অংশিদারিত্বে পরিচালিত এই লক্ষ হলো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মে গনপরিবহন ও কমিউনিটিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে টেকসই প্রতিরোধ মূলক ব্যবস্থা গড়ে তোলা। 

ব্র্যাকের প্রজেক্ট লিড সড়ক নিরাপত্তা  কর্মসূচীর প্রজেক্ট লিড মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মোঃ সাঈদুর রহমান, মিতা সরকার, পংকজ কুমার বিশ্বাস প্রমূখ। প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন (ইউ) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।