পবায় মিথ্যা সংবাদ প্রকাশ এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীর পবার এক স্বেচ্ছাসেবক নেতা রফিকুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ এবং ষড়যন্ত্রমূলক মামলা করে আটক ও জেল হাজত খাটানো হয়েছে। এর প্রতিবাদে তিনি প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বায়া বাজার এলাকায় সংবাদ করেন স্বেচ্ছাসেবক দল ঐ নেতা। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন সৈয়দা রেহানা আশরাফী নামে এক নারী তার বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ করান। এই অভিযোগ ও প্রতিবেদন সম্পূর্ন মিথ্যা, ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদীত।
তিনি আরো উল্লেখ করেন এই মামলায় কোন যাচাই বাছাই না করে শাহ্ মখদুম থানার অফিসার ইনাচার্জ দেখা করার কথা বলে থানায় নিয়ে তাকে আটক করে কাষ্টরীতে পাঠান। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারীর আদেশে তাকে আটক দেখানো হয়। এ সময়ে কেন তাকে করা হচ্ছে জানতে চাইলে ওসি বলেন, আপনার নামে মামলা হয়েছে। কি বিষয়ে মামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বাউন্ডারী দেয়াল করার জন্য টাকা নিয়ে আপনি বাউন্ডারী দেয়াল করে দেননি। সৈয়দা রেহানা আশরাফী নামে একজন নারী আপনার বিরুদ্ধে মামলা করেছেন। এজন্য আপনাকে আটক করা হচ্ছে।
এ বিষয়ে তিনি তদন্তের কথা বললেও পুলিশ ছাড়াই কোন কথা না শুনে তাকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করায় তার এবং পরিবারের এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সম্মানহানী হয়েছে। বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো উল্লেখ করেন পতিত সরকারের আমলে আওয়ামীলীগের নেতাকর্মীরা সৈয়দা রেহানা আশরাফীর জায়গা আট ফিট দখল করে রাস্তা বানায়। আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আমার নিকট আসেন এবং তার জমির দখলকৃত অংশটুকু উদ্ধার করার কথা বলেন। এতে তিনি সিনিয়রদের সাথে আলোচনা সাপেক্ষে ঐ জায়গা উদ্বার করেন এবং বাউন্ডারী দেয়াল দিয়ে দেন। উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের আমলে মিন্নাল, ফিরোজ ও রাজ্জাক মিলে তার বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ছিলো। সে সময়ে ওদের বিরুদ্ধে থানায় মামলা করলে থানা পুলিশ মিন্নালকে আটক করেন। বাকী দুইজন পলাতক ছিলেন। পরে তারা সকলেই আদালতে জামিন নেন।
তিনি বলেন সৈয়দা রেহানা আশরাফী বাউন্ডারী দেয়াল করার জন্য তাকে মাত্র সাত হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিবেদনে বত্রিশ হাজার টাকা উল্লেখ করেছেন। এখানেও তিনি মিথ্যাচার করছেন। বাউন্ডারী দেয়ালে কাজ করা লেবারদের টাকা পরিশোধ করার জন্য তিনি বিকাশের মাধ্যমে এই সাত হাজার টাকা দেন। তিনি আর কোন টাকা দেননি। তিনি পুরো বাউন্ডারী দেয়াল করে দিয়েছেন। এই দেয়াল করতে মোট চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে। তিনিই এখন ঐ নারীর নিকট তেত্রিশ হাজার টাকা পাবেন বলে জানান। এই টাকা চাইতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়। এ সূত্র ধরেই তিনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন বলে জানান।
তিনি এই মামলার সুষ্ঠু তদন্ত দাবী করেন। সেইসাথে মামলা দিয়ে হয়রানী ও তার মান সম্মান ক্ষুন্ন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। । সেইসাথে মিথ্যা মামলা করায় মামলাকারী শাস্তির দাবী করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওহাটা পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি সানোয়ার হোসেন মিঠু ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ প্রমূখ।