কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড জিতলেন রাজশাহীর ঔড়ব আজাদ

Rajshahi's Aurab Azad wins award
নিজস্ব প্রতিবেদক: ১৯ নভেম্বর ২০২৫ ০৭:১১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১৯ নভেম্বর ২০২৫ ০৭:১১ অপরাহ্ন
কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড জিতলেন রাজশাহীর ঔড়ব আজাদ
সংগৃহীত ছবি

রাজশাহীর কলেজশিক্ষার্থী ঔড়ব আজাদ (১৭) জিতেছেন ‘দ্য কুইন’স কমনওয়েলথ এসেই কম্পিটিশন-২০২৫’-এর সিলভার অ্যাওয়ার্ড। এ বছর কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের অংশগ্রহণকারীদের পাঠানো ৫৩ হাজার ৪৩৪টি রচনার মধ্যে তাঁর প্রবন্ধ ‘দ্য হাঙ্গার দ্যাট গ্রিউ’ বিচারকদের নজর কাড়ে।

ঔড়ব রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি ভার্সন) একাদশ শ্রেণির শিক্ষার্থী। বাড়ি রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায়। তাঁর বাবা আবুল কালাম মুহম্মদ আজাদ সাংবাদিক, মা দুলারী খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

তার লেখার বিষয় ছিল, বাংলাদেশ অথবা অন্য কোনো কমনওয়েলথ ভুক্ত দেশের মধ্যে থাকা লোককাহিনি চমকপদ কায়দায় লেখা। এক্ষেত্রে ঔড়ব বাল্মীকির  মহাকাব্য রামায়ন-এর শকুন চরিত্র জটায়ু এবং প্রচলিত আরও কিছু বীরোচিত গল্পের অনুপ্রেরণা থেকে এই রচনা লিখেছে। জটায়ু রাবনের হাত থেকে সীতাকে রক্ষা করতে জীবন দেয়। রচনায় মানুষে মানুষে ধর্ম বিভেদের সমালোচনা করা হয়েছে। লেখক নিজেকে শকুনছানা চরিত্র কল্পনা করে লিখেছে।

পুরস্কারের বিষয়ে ঔড়ব বলেন, কমনওয়েলথ কর্তৃপক্ষ অফিসিয়াল ইমেইলে আমাকে পুরস্কারের কথা জানিয়েছে। সনদও পাঠিয়েছে। গত মে মাসে আমি রচনাটি জমা দিই।

মানুষে-মানুষে ভেদাভেদের প্রসঙ্গে তিনি বলেন, মানুষ নিজেরা নানা উপাদান—পোশাকের রং, উপাসনালয়, রাজনৈতিক মতাদর্শ—এসব দিয়ে বিভেদ তৈরি করে। কখনো তা সংঘাতে, এমনকি দাঙ্গায় রূপ নেয়। কিন্তু শকুনছানার চোখে এসব ভেদাভেদ নেই। মানুষকে যদি সেই শিশুর চোখে দেখা যায়, পৃথিবী শান্ত হবে।

কুইন’স কমনওয়েলথ এসেই কম্পিটিশন বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক স্কুলভিত্তিক লেখালেখির প্রতিযোগিতা। এটি ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে।

প্রতিবছর প্রতিযোগিতার থিম নির্ধারিত হয় কমনওয়েলথের মূল্যবোধ ও নীতিমালা থেকে। এটি তরুণদের পরিবেশ, বৈষম্য, যুব নেতৃত্ব- এ ধরনের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে উৎসাহিত করে। যাতে তারা উদার দৃষ্টিভঙ্গি ও সহমর্মী মনোভাব গড়ে তুলতে পারে।

এ বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশ থেকে মোট ৫৩ হাজার ৪৩৪টি প্রবন্ধ জমা পড়ে। এটি গত বছরের তুলনায় তুলনায় ৫৩ শতাংশ বেশি।