বিশ্ব বরেণ্য আলেম দ্বীন আল্লামা মুফতি আজিজুর রহমান (হাফি.) অভ্যর্থনা
বিশ্ব বরেণ্য আলেম দ্বীন আল্লামা মুফতি আজিজুর রহমান (হাফি.) কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার।
বুধবার ১৯ নভেম্বর দুপুরে কক্সবাজার বিমানবন্দরে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম। এই সময় জামিয়ার শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া দারুল উলুম করাচি, আল্লামা নুরুল বাশার (হাফি.), প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসা উসমান বিন আফফান, করাচি, শায়খ মুফতি আদনান (হাফি.)।
জামিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার ২০ নভেম্বর জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার আয়োজিত “সহীহ বুখারীর দরসে হাদীসের আজীমুশশান জলসা” প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে হাদিসের দরস দিবেন।
এই সময় প্রধান মেহমান হিসেবে ধর্ম উপদেষ্টা, ড. আ ফ ম খালিদ হোসাইন (হাফি.) উপস্থিত থাকার কথা রয়েছে।
উক্ত দ্বীনি মাহফিলে উপস্থিত থেকে জলসার রূহানি মাহাত্ম্য পূর্ণতা পাওয়ার জন্য আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিশেষ দ্বীনি দাওয়াত দিয়েছেন জামিয়া কতৃপক্ষ।
উল্লেখ্য, আল্লামা মুফতি আজিজুর রহমান (হাফি.) পাকিস্তানের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচির বিশিষ্ট মুহাদ্দিস ও উস্তাদুল হাদীস, শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ ত্বকী উসমানী (হাফি.) এর ভাগ্নি জামাতা।