পবার হুজুরীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

Awareness video exhibition on village courts held
নিজস্ব প্রতিবেদক: ২০ নভেম্বর ২০২৫ ০৯:০৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২০ নভেম্বর ২০২৫ ০৯:০৭ অপরাহ্ন
পবার হুজুরীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করুন তৃতীয় পর্যায় প্রকল্প' বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

গ্রাম আদালত প্রকল্পটি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকার এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধায় হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। 

হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রঞ্জন কুমার রায় এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মফরুরুল জান্নাত সহ সাধারণ ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, কৃষক, ব্যবসায়ী, গ্রাম পুলিশবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জণসাধারণ।

অনুষ্ঠানের ভিডিও প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ বিজয়ীদের মাঝেপুরস্কার প্রদান করা হয়।