দুই হত্যা মামলায় আনসারী কারাগারে
Ansari in jail for two murder cases
কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া শাহজাহান আনসারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২টি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এসময় জামিন আবেদন করলে আদালত আনসারীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) অলক বিশ্বাস জানান, দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কক্সবাজার বিমান বন্দর থেকে তাকে আটক করে পুলিশ।