সরদহ (সঃ) কলেজে প্রভাষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়মের অভিযোগ
সরদহ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক মিজানুর রহমান মিজান–এর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদল, বিভিন্ন কমিটিতে জোরপূর্বক দায়িত্ব নেওয়া, আর্থিক অনিয়ম এবং বিএনপি নেতাদের নিয়ে অশালীন মন্তব্যের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে কলেজে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অভিযোগ রয়েছে—দেশজুড়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকলেও সরদহ সরকারি কলেজে আওয়ামীপন্থী শিক্ষকদের সক্রিয়তা এখনো বজায় রয়েছে। অতীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নৌকার পক্ষে ভোট প্রচারে যুক্ত থাকলেও রাজনৈতিক পালাবদলের পর প্রভাষক মিজানুর রহমান বিএনপি ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে বিভিন্ন কমিটির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা, এইচএসসি, ডিগ্রি ও অনার্সসহ নানান কমিটিতে তিনি নিজেকে জোরপূর্বক যুক্ত করে সিদ্ধান্ত ও আর্থিক নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার অভিযোগ রয়েছে।
এই অনিয়মে তাকে সহায়তা করছেন আস্করপুর এলাকার নেতা লোকমানের ছেলে মো. শফিউর রহমান। এছাড়াও আওয়ামী লীগ–সংশ্লিষ্ট শিক্ষক মো. রেজা হাসান বাচ্চু–র পরিচয় ব্যবহার করে তিনি আরও সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
গত ২৭ অক্টোবর ২০২৫ দুপুর দেড়টার দিকে কলেজ চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের মনোনয়নপ্রাপ্ত মো. আবু সাঈদ চাঁদ–কে নিয়ে মিজান অশালীন মন্তব্য করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অভিযোগ অনুযায়ী তিনি বলেন,সরদহ কলেজে চাঁদকে ঠাপানোর সময় নাই।
একই সময়ে তিনি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম বিকুল–কে নিয়েও কটু মন্তব্য করেন।
বিষয়টি জানতে চাইলে সরদহ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃএকরামুল হক কান্নায় ভেঙে পড়েন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,আমার ওপর মিজান স্যার দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছেন। নিয়মমাফিক কোনো সিদ্ধান্ত নিলে তিনি কলেজে আমাকে আসতে দেবেন না বলে একাধিকবার হুমকি দিয়েছেন। কলেজের বিভিন্ন কমিটি নিজের নিয়ন্ত্রণে নিতে তিনি সবসময় চাপ প্রয়োগ করেন। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও জানান,যে অভিযোগগুলো উঠেছে—সেগুলোর বেশিরভাগই সত্য। আমি না চাইতেও অনেক সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছি। কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে।
সরদহ সরকারি কলেজের কয়েকজন প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে জানান,একজন জ্যেষ্ঠ প্রভাষক বলেন,আমরা ভয়ের মধ্যে কাজ করছি। কমিটির সিদ্ধান্ত নিতেই গেলে মিজান স্যার এসে হস্তক্ষেপ করেন। তার মতের বাইরে মত দিলেই ব্যক্তিগত হুমকি আসে।
আরেকজন প্রভাষকের বক্তব্য,কলেজের প্রশাসনিক কাঠামো অস্থির হয়ে গেছে। তিনি সব কমিটি নিজের নিয়ন্ত্রণে নিতে চান। কিছু বললে অপবাদ আর চাপ—এটাই নিয়ম হয়ে গেছে।
একজন তরুণ প্রভাষক বলেন,শিক্ষার্থীদের সামনে এমন ভাষায় মন্তব্য করা একজন শিক্ষকের মানসন্মানহানিকর। কিন্তু আমাদের প্রতিবাদ করতেও ভয় লাগে, কারণ পরে আমাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হতে পারে।
আরেকজন প্রভাষক বলেন,দীর্ঘদিন ধরে কলেজে অস্বস্তিকর পরিস্থিতি চলছে। তদন্ত না হলে সমস্যার সমাধান হবে না।
অভিযোগ বিষয়ে প্রভাষক মিজানুর রহমান মিজান–এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন,আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি, আর্থিক অনিয়মের অভিযোগও সত্য নয়। আমার নামে যে কথা ছড়ানো হচ্ছে তা মিথ্যা। আমি যা বলেছি—প্রিন্সিপাল স্যার জানেন। আপনারা চাইলে তার কাছ থেকে খোঁজ নিতে পারেন। এসব অভিযোগ আমাকে হয়রানি করার উদ্দেশে ছড়ানো হচ্ছে।
প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দাবি—কলেজে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দাপ্তরিক অস্থিরতা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।