চাঁপাইনবাবগঞ্জে হিফজল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

Quran memorization competition
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২২ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২২ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হিফজল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো  আয়োজনে শনিবার দিনব্যাপী রহনপুর  জনতা উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বিশ্বাস।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পূর্ণভবা মহান্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক  ও নায়েবের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ড. মিজানুর রহমান। আরও  উপস্থিত ছিলেন মাদরাসাতু বাইতিল হিকমাহ্ আল মু'আসারাহ এর সভাপতি মাওঃ আব্দুল রশিদ,  বিচারক  হিসাবে উপস্থিত ছিলেন ফেনী  জেলার দারুন ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ আনোয়ার হোসাইন, হাফেজ মনিরুল ইসলাম, ঢাকা লালবাগ মাূরাসাতুল নূর মসজিদুলের হাফেজ কারী হারুনুট রশিদ, কোরআনের আলো সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টুসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে  ১৫ টি মাদ্রাসার ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।  করআান প্রতিযোগিতাশ  ২০ থেকে ৩০ পাড়া ১ম হয়েছে তারতীলুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার রাফি হোসেন, ১০ থেকে ২০ পারা ১ম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সুন্দরপুরের বাংলাদেশ নূরানী একাডেমীর শিক্ষার্থী হোসাইন বিন ইসমাইল, ১ থেকে ১০পাড়া ১ম হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ফালতুল হীরা হিফজ মাদ্রাসার শিক্ষার্থী সাদাত বিন ফিরোজ ।